1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

সরিষাবাড়ীতে অনলাইন ক্যাসিনো চক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
সরিষাবাড়ীতে অনলাইন ক্যাসিনো চক্রের চার সদস্য গ্রেফতার, অভিযান চালিয়ে মোবাইল-ল্যাপটপ-নগদ অর্থ উদ্ধার।
সরিষাবাড়ীতে অনলাইন ক্যাসিনো চক্রের চার সদস্য গ্রেফতার, অভিযান চালিয়ে মোবাইল-ল্যাপটপ-নগদ অর্থ উদ্ধার।

জামালপুর প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকরা হলেন—উপজেলার কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে মো. আলাল (২৬) ও তার ভাই মো. দুলাল (২৫), ইসমাইল হোসেনের ছেলে শ্রাবণ (২৭) এবং স্থল গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. শামীম (২৭)।

মঙ্গলবার ভোরে ২৬ বীর ব্যাটালিয়নের ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপনের নেতৃত্বে উপজেলার কাউয়ামারা ও স্থল গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অভিযানে ব্যবহৃত বিপুল পরিমাণ জুয়ার সরঞ্জাম ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—৫টি বাটন ফোন, ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি আইফোন, ৪১টি সিমকার্ড, ২টি মেমোরি কার্ড, ৪টি ডেবিট/ক্রেডিট কার্ড, ২টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ১টি মনিটর এবং নগদ ২০ হাজার ৪২৯ টাকা।

গ্রেফতারের পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অনলাইন ক্যাসিনো পরিচালনার মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন ও জুয়ার কার্যক্রম চালাচ্ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট