1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৮ জন গ্রেফতার, ভেকু ও পল্টন জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ মাটি কাটা বন্ধে ৮ জন গ্রেফতার
বাকেরগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ মাটি কাটা বন্ধে ৮ জন গ্রেফতার

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। এসময় ভেকু মেশিন ও পল্টন জব্দ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়া ও কলসকাঠী এলাকার একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নদীর চর, সরকারি জমি ও নিরীহ মানুষের কৃষিজমির মাটি ভেকু মেশিন ও পল্টনের মাধ্যমে কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। এর আগে গত ৬ সেপ্টেম্বর (শনিবার) পশ্চিম নলুয়া গ্রামে ভেরি বাঁধ কেটে মাটি সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

অভিযানের সময় পান্ডব নদী থেকে ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এরা হলো—মিলন আকন, ইউসুফ মৃধা, রাকিব হাওলাদার, সোলায়মান, শহিদুল ও অসীম দাস। তারা সবাই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা। পরে আরও ২ জনকে আটক করে মোট ৮ জনকে গ্রেফতার দেখানো হয়।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে এবং থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

ইউএনও রুমানা আফরোজ বলেন, “অবৈধভাবে মাটি কেটে পরিবেশের ক্ষতি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এই কার্যক্রম বন্ধে প্রশাসন আরও কঠোর অবস্থান নেবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট