1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে ব্র্যাকের ‘স্বপ্ন সারথী’ প্রকল্পের ১১ সদস্যের মাঝে সেলাই মেশিন বিতরণ গাসিক ৫১ নম্বর ওয়ার্ডে বর্জ্য সংগ্রহের দায়িত্ব পেল মেসার্স জান্নাতুল এন্টারপ্রাইজ মধুপুরে ৩৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা, কার্যক্রমের উদ্বোধন মধুপুরে ২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনসুর গ্রেফতার জামালপুর সীমান্তে শূন্যরেখা থেকে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা! ৪নং চর হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চকরাজাপুর বাজার রোড এসবি করণ: এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু, পাহাড়ে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

৪ বছরে অর্জনের গৌরব, ৫ম বর্ষে নতুন স্বপ্ন নিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব উদযাপন করতে যাচ্ছে তার গৌরবময় ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৫ম বর্ষে পদার্পণ। এ উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টায় ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের।

অনুষ্ঠানে থাকবে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। বর্ষপূর্তি উপলক্ষে ইতোমধ্যেই ক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষায় সংগঠনটি আস্থার স্থান করে নিয়েছে।

চার বছরের স্বল্প সময়ে প্রেসক্লাবটি নানা সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক আয়োজন এবং সাংবাদিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে রাজশাহীর সাংবাদিক সমাজের একতার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে বরেন্দ্র প্রেসক্লাব।

বর্ষপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজকরা জানিয়েছেন, ক্লাবের সদস্য ছাড়াও স্থানীয় সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন অতিথিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি হবে আনন্দঘন ও প্রাণবন্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট