1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুরে র‌্যাবের অভিযানে বিদেশী মদ উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
শেরপুরে র‌্যাবের অভিযানে জব্দকৃত বিদেশী মদ ও গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামী।
শেরপুরে র‌্যাবের অভিযানে জব্দকৃত বিদেশী মদ ও গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামী।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪), সিপিসি-১, জামালপুরের পৃথক অভিযানে ৪৪ বোতল বিদেশী মদ উদ্ধার ও এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও কালাপানি এলাকার লিচু বাগানের সামনে কাঁচা রাস্তায় মাদক কারবারিরা বিদেশী মদ স্থানান্তরের জন্য অবস্থান করছিল। র‌্যাব ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এসময় ফেলে যাওয়া ৪৪ বোতল ভারতীয় বিদেশী মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৪ হাজার টাকা।

স্থানীয়দের মাধ্যমে তিনজন মাদক ব্যবসায়ীর পরিচয় শনাক্ত করা হয়। তারা হলেন— নালিতাবাড়ীর আসমত আলী (৩০), মো. ওয়াসিম মিয়া (৩৫) ও মো. ইয়াসিন আলী (২৬)।

অন্যদিকে, ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় র‌্যাব-১৪ এর আরেকটি দল নালিতাবাড়ী থানার মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে বিশেষ ক্ষমতা আইনে ওয়ারেন্টভুক্ত আসামী পূর্ব সমশ্চুরা এলাকার মৃত মান্নাত আলীর ছেলে খবির ওরফে কবির (২৫)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত বিদেশী মদ আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট