1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে বৃদ্ধসহ গ্রেফতার ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
শ্রীবরদী থানার পুলিশ শিশুর ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃতদের তোলা ছবি
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার করা হলো আনোয়ার হোসেন ও তার শ্যালক মোঃ জরিপ উদ্দিনকে।

শেরপুরের শ্রীবরদীতে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ৫৫ বছর বয়সী আনোয়ার হোসেন ওরফে কাজী এবং তার শ্যালক ৩০ বছর বয়সী মোঃ জরিপ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে কাজী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে এবং মোঃ জরিপ উদ্দিন একই গ্রামের মোঃ বাবর আলীর ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বিকেলে বাকপ্রতিবন্ধী শিশু (১২) রূপারপাড়া বাজার থেকে খাবার জিনিসপত্র নিয়ে বাড়িতে ফেরার পথে আনোয়ার হোসেন ওরফে কাজীর বাড়ির সামনে পৌঁছলে তাকে নিজের বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসায় কাজী পালিয়ে যায়।

পরে শিশুটির পিতা থানায় আইনি ব্যবস্থা নিতে গেলে কাজীর শ্যালক মোঃ জরিপ উদ্দিন শিশুটির পিতা এবং বাবুল নামে আরেকজনকে মারপিট করে।

শিশুটির পিতার দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ শুক্রবার দুপুরে আনোয়ার হোসেন ও মোঃ জরিপ উদ্দিনকে গ্রেফতার করে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার জাহিদ জানান, মামলা দায়েরের পরপরই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট