1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বিএনপির জন্য জনগণের সন্তুষ্টি অগ্রাধিকার: রাজিব আহসান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
শেরপুরে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন রাজিব আহসান
শেরপুরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেন, বিএনপি জনগণের দল, তাই জনগণকে বিরক্ত বা কষ্ট দেওয়া কোনো কাজ গ্রহণযোগ্য নয়।

শেরপুরে এক মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, “বিএনপি জনগণের দল। জনগণকে বিরক্ত বা কষ্ট দেওয়ার কোনো কাজ করা যাবে না। কেউ যদি এমন কাজ করে, তার স্থান আমাদের সংগঠনে থাকবে না।”

১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মাধবপুর স্বপ্নীল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজিব আহসান আরও বলেন, “সংগঠনকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সংগঠন শক্তিশালী না হলে কারোরই মূল্যায়ন থাকবে না। দ্রুতই তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং জেলায় জেলায় সফর করবেন। আমরা যেন তাঁকে বিজয়ের বেশে বরণ করতে পারি।”

সভায় শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন সভাপতিত্ব করেন। সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ সভাটি সঞ্চালনা করেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি সফি উদ্দিন আহমদ সেন্টু, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান সজিব, সহ-মহিলা সম্পাদক পারভেছুন্নাহার নিপু সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভায় সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল কমিটি পুনর্গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ন আহ্বায়ক ও শেরপুর সদর ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট