1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

গজনী বিটে বালু পাচার, ইউএনওর কঠোর অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
গজনী বিটে রাতভর অবৈধ বালু পাচার ঠেকাতে প্রশাসনের অভিযান—ইউএনওর কঠোর অবস্থান
গজনী বিটে রাতভর অবৈধ বালু পাচার ঠেকাতে প্রশাসনের অভিযান—ইউএনওর কঠোর অবস্থান

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের হালচাটি, মালিটিলা, গজারীচালা, মাগুনঝুড়া, দরবেশতলা ও ৫নম্বর এলাকায় প্রতিরাতে হাজার হাজার টাকার বালু পাচার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র নিয়মিত মাহিন্দ্র গাড়ি ব্যবহার করে বালু পাচার করছে। এ কাজে তাদের প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছেন গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ। ৮–১০ জনের এই চক্র নিজেদের পরিচয় গোপন রাখতে কখনো রাজনৈতিক পরিচয় আবার কখনো প্রভাবশালী নেতাদের নাম ব্যবহার করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল রাতভর মাঠে থেকে বালু পাচার ঠেকাতে অভিযান চালাচ্ছেন। তবে প্রশাসন ও গণমাধ্যম কর্মীরা শক্ত অবস্থান নিলে কিছু প্রভাবশালী মহলের চাপ ও হুমকির মুখে পড়তে হচ্ছে সাংবাদিকদেরও।

স্থানীয়দের অভিযোগ, অবাধ বালু পাচার চলতে থাকলে গারো পাহাড় অচিরেই “নেড়া পাহাড়ে” পরিণত হবে। এতে শুধু জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস হবে না, সরকারও হারাবে কোটি কোটি টাকার রাজস্ব।

বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজের বিরুদ্ধে অভিযোগ, তিনি দায়িত্বে থেকেও দায় এড়ানোর চেষ্টা করছেন। শুক্র ও শনিবার ছুটি কাটানোর ফাঁকে পাচারকারীরা অবাধে বালু লুটে নিচ্ছে।

শিক্ষানবিশ ফরেস্ট রেঞ্জার তহিদুল ইসলাম বলেন, “আমি যোগদানের পর থেকেই অল্পসংখ্যক স্টাফ নিয়ে প্রতিনিয়ত পাচারকারীদের ঠেকাচ্ছি। ইতিমধ্যে একটি মাহিন্দ্র জব্দ করে মামলা করেছি। এমনকি জীবনঝুঁকি নিয়েও বালুভর্তি গাড়ি আটকেছি। এরপরও তারা আমাকে টার্গেট করে হুমকি দিচ্ছে। কিন্তু আমি দমে যাব না।”

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান, গজনীতে নিয়মিত বালু পাচার হচ্ছে। এ বিষয়ে বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “গত কয়েক মাসে একাধিক গাড়ি জব্দ করেছি, পাচারকারীদের কারাদণ্ড ও জরিমানা দিয়েছি। প্রয়োজনে আরও কঠোর হবো। পাহাড় ধ্বংসের ষড়যন্ত্রকারী বালুখেকোদের কোনো ছাড় নেই। জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন শেষ পর্যন্ত লড়াই করবে।”

স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসন ও গণমাধ্যমের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও পাচার বন্ধ করা যাচ্ছে না, কারণ বিট কর্মকর্তার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা রয়েছে। তাই তাঁকে দ্রুত বদলি করতে উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট