1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

চিরিরবন্দরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
চিরিরবন্দরের দুর্গা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় বক্তাদের বক্তব্য প্রদান
চিরিরবন্দরের দুর্গা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় বক্তাদের বক্তব্য প্রদান

পি. কে রায়, বিশেষ প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের বলাইবাজার শারদীয় দুর্গা মন্দির চত্বরে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। তাই এ উৎসবকে ঘিরে সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।”

শারদীয় দুর্গা মন্দির কমিটির সভাপতি বাবু মনমোহন রায়ের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন চিরিরবন্দর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাবু বিকাশ কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • চিরিরবন্দর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ননী গোপাল রায়

  • উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম (মমিন)

  • উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মো. নুর আলম সরকার দুলু

  • আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ময়েন উদ্দিন শাহ

  • অমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান আনিছ

এ ছাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরাও সভায় অংশ নেন।

সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, প্রতিটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সর্বস্তরের সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। দুর্গাপূজার সময় যেন কোনো অশান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজার সর্বাত্মক সফলতা কামনা করেন এবং শারদীয় উৎসবকে ঘিরে চিরিরবন্দরে একটি সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট