1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
“পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও সহায়ক উপকরণ বিতরণের দৃশ্য।”
“পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও সহায়ক উপকরণ বিতরণের দৃশ্য।”

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার/

পঞ্চগড়ে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। তিনি বলেন, “প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এই সহায়ক উপকরণ তাদের জীবনমান উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে।”

এদিন মোট ৩২ জন উপকারভোগীর মাঝে ট্রাইসাইকেল ৫টি, হুইলচেয়ার ২১টি, ওয়াকার ৩টি, অক্সিলারি ২ জোড়া এবং এলবো ১টি বিতরণ করা হয়।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা কালচারাল অফিসার জাকির হোসেন, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. দিপক কুমার রায়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট