1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

পৌর পার্কের ভিত্তিপ্রস্তরে প্রশংসায় ভাসছেন নান্দাইলের ইউএনও সারমিনা সাত্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
নান্দাইলে আধুনিক পৌর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ইউএনও সারমিনা সাত্তার—স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তিনি।
নান্দাইলে আধুনিক পৌর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে ইউএনও সারমিনা সাত্তার—স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তিনি।

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আধুনিক পৌর পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নান্দাইল মডেল থানার সংলগ্ন এ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনও সারমিনা সাত্তারকে নিয়ে প্রশংসার জোয়ার বইতে শুরু করে। স্থানীয়রা বলছেন, তাঁর দূরদর্শী চিন্তা, সাহসী উদ্যোগ ও নান্দাইলের উন্নয়নে আন্তরিক মনোভাবের ফলেই অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

অনুষ্ঠানে ইউএনও সারমিনা সাত্তার বলেন, “এই পার্ক হবে নান্দাইলবাসীর জন্য একটি উন্মুক্ত বিনোদনকেন্দ্র। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ এখানে সময় কাটাতে পারবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং সামাজিক আড্ডার একটি নিরাপদ স্থান হিসেবে পার্কটি ব্যবহৃত হবে।” তিনি আরও জানান, পার্কে ফুলের বাগান, বসার ব্যবস্থা, হাঁটার ট্র্যাকসহ আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, নান্দাইলে পরিবার নিয়ে বেড়ানো বা শিশুদের খেলার জন্য উপযুক্ত কোনো মানসম্মত স্থান ছিল না। এ কারণে বহুদিন ধরেই তারা এমন একটি পার্কের প্রত্যাশা করছিলেন। নতুন এ উদ্যোগ সেই অভাব পূরণ করবে বলেই মনে করছেন সবাই।

ফেসবুকসহ সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, “নান্দাইলের সৌন্দর্যবর্ধন ও জনসাধারণের বিনোদনের জন্য ইউএনও সারমিনা সাত্তারের এ পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।” কেউ কেউ মন্তব্য করেছেন, “এ পার্ক তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে সহায়তা করবে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।”

অনুষ্ঠানে উপস্থিত বক্তারাও একে নান্দাইলের জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, এ পার্ক উদ্বোধনের পর পুরো এলাকা প্রাণবন্ত হয়ে উঠবে। বিশেষ করে শিশু-কিশোর ও পরিবারগুলোর জন্য একটি নিরাপদ বিনোদনকেন্দ্র পাওয়া নিঃসন্দেহে সুখবর।

উল্লেখ্য, নান্দাইল পৌরসভার নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কাজ শেষ হলে এটি শুধু বিনোদনকেন্দ্র হিসেবেই নয়, বরং নান্দাইল পৌরসভার সৌন্দর্যবর্ধনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট