1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুর শ্রীপুরে গহীন বনের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
গাজীপুর শ্রীপুরে গহীন বনের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুর শ্রীপুরে গহীন বনের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধখলা খাসপাড়া এলাকায় গহীন বনের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে বন থেকে লাকড়ি কুড়াতে এসে এক নারী পুকুরে লাশ ভাসতে দেখে। তিনি পরে এলাকার লোকজনকে খবর দেন। স্থানীয়রা ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়।

শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার ইন্সপেক্টর অপারেশন সঞ্জয় সাহা জানান, প্রাথমিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তকল্পে সিআইডি পুলিশকে জানানো হয়েছে।

এছাড়া, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা আতঙ্কিত ও উদ্বিগ্ন, কারণ গহীন বনাঞ্চলে লাশ পাওয়া বিষয়টি এলাকায় শঙ্কা সৃষ্টি করেছে। পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত চালাচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট