1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে নিহত ইসমাইলের পরিবারের পাশে মানবিক ইউএনও আশরাফুল আলম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে নিহত ইসমাইলের পরিবারের পাশে ইউএনও আশরাফুল আলম নগদ সহায়তা প্রদান করছেন।
ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে প্রাণ হারানো কিশোর ইসমাইলের পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তা ও সান্ত্বনা দিচ্ছেন মানবিক ইউএনও আশরাফুল আলম।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে গিয়ে প্রাণ হারানো কিশোর ইসমাইলের পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউএনও স্বশরীরে নিহত ইসমাইলের বাড়ীতে গিয়ে তার কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এসময় তিনি উপজেলা পরিষদের ত্রাণ তহবিল থেকে নগদ ২৫ হাজার টাকা অনুদান নিহত ইসমাইলের বাবা ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহ’র হাতে তুলে দেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “ইসমাইলের অকাল মৃত্যু আমাদের সকলের জন্যই বেদনাদায়ক। একজন বাবা তার ছেলেকে হারিয়েছে, এর চেয়ে কষ্টের কিছু হতে পারে না। সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে, আমরাও প্রশাসনের পক্ষ থেকে এ পরিবারটির পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে আমরা তাদের সহায়তায় থাকব।”

উল্লেখ্য, উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার ইসমাইল (১৭) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পাহাড়ী ঢলে মহারশি নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরের দিন শুক্রবার ভোরে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট