1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে নিহত মানসিক প্রতিবন্ধী দুই সহোদরের মরদেহ উদ্ধারের পর শোকাহত পরিবার।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই সহোদর হলেন—মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)। তারা মৃত হায়ের প্রামানিকের ছেলে। হঠাৎ এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছোট ভাই বেলাল প্রামানিক জানান, “আমার দুই ভাই মানসিক প্রতিবন্ধী ছিলেন। দুপুরে তারা বাড়ির পাশেই ঘোরাফেরা করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত তারা দুজনই পাশের একটি পুকুরে পড়ে ডুবে যান। স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে আমরা দ্রুত ছুটে যাই। প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি, পরে খোঁজাখুঁজির পর আরেক ভাইকেও মৃত অবস্থায় পাওয়া যায়।”

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, দুই সহোদরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট