1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

কোনাবাড়ীতে এনসিপি নেতাকর্মীদের পদযাত্রা: সন্ত্রাস-দালালমুক্ত নতুন বাংলাদেশের অঙ্গীকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
কোনাবাড়ীতে এনসিপি নেতাকর্মীদের বর্ণাঢ্য পদযাত্রা
কোনাবাড়ীতে এনসিপি নেতাকর্মীদের পদযাত্রা— সন্ত্রাস-দালালমুক্ত নতুন বাংলাদেশের অঙ্গীকার।

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের কোনাবাড়ীতে আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কোনাবাড়ী থানার সভাপতি প্রার্থীসহ এমসিপির শীর্ষস্থানীয় নেতারা।

পদযাত্রায় বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে এনসিপির পক্ষে দোয়া চাওয়া ও সমর্থন আদায়ই তাদের প্রধান উদ্দেশ্য। তারা জানান, এনসিপি এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজি, ধান্দাবাজি কিংবা দালালি। লক্ষ্য হবে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী দেশ নির্মাণ।

কর্মসূচিতে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। তারা জানান, দেশের প্রতিটি ঘরে ঘরে এনসিপির বার্তা পৌঁছে দিতে এ ধরনের পদযাত্রা অব্যাহত থাকবে।

স্থানীয় এলাকায় পদযাত্রাটি ব্যাপক সাড়া জাগায়। বিপুলসংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি এক আনন্দঘন পরিবেশে রূপ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট