1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নোয়াখালী জেনারেল হাসপাতালে রোগী হয়রানির দায়ে ৭ দালালকে কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
নোয়াখালী জেনারেল হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযানে আটককৃতদের নিয়ে যাচ্ছে পুলিশ
নোয়াখালী জেনারেল হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযানে আটককৃতদের নিয়ে যাচ্ছে পুলিশ

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার :

চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন এবং র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মিলন (৩৫), হারুন (৩৪) ও সজিব (২৫) প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, রতন (৩৮) ৩০ দিনের কারাদণ্ড, আকরাম হোসেন (২৫) ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, স্বপন (৪৪) ও মাসুদ (৪৫) কে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ হাসপাতালের ভিতরে ও বাইরে একটি দালাল চক্র রোগীদের বিভিন্নভাবে হয়রানি করছিল। তারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেত এবং এর বিনিময়ে বড় অঙ্কের কমিশন নিত। পাশাপাশি নানা অজুহাতে পরীক্ষা-নিরীক্ষার নামেও রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। অভিযোগের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে হাসপাতালের বিভিন্ন স্থান থেকে ৭ জন দালালকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন বলেন, “হাসপাতালে দালালদের দৌরাত্মের কারণে রোগীরা সঠিক সেবা পাচ্ছিল না। তাই রোগীদের স্বার্থেই এই অভিযান চালানো হয়েছে।”

র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, “রোগীদের চিকিৎসা সেবার মানোন্নয়নে দালাল চক্র নির্মূল করতে এ অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট