1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নান্দাইলে খুনের ঘটনায় আসামীদের বাড়িঘরে ব্যাপক লুটপাট, ১১টি পরিবার সর্বস্বান্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
নান্দাইলে খুনের ঘটনায় আসামীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ফলে ১১টি পরিবার সর্বস্বান্ত।
নান্দাইলে খুনের ঘটনায় আসামীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ফলে ১১টি পরিবার সর্বস্বান্ত।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে খুনের ঘটনাকে কেন্দ্র করে বাদী পক্ষের লোকজন আসামি পক্ষের অন্তত ১১টি পরিবারের বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে আসামীপক্ষের ১১টি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, লুটপাটকারীরা নগদ ১ কোটি ৫ লাখ ৮৫ হাজার টাকা, ৪২টি গরু, ১৬টি ছাগল, ৮ ভরি স্বর্ণালংকার, ৩৬০ মন ধান, ৬৭ মন চাল, ৫টি ফ্রিজ, ১১টি সেচ মেশিন/পানির মোটর, ৩–৪টি পুকুরের মাছ, খাট, পানির ট্যাংক, সোফা সেট, ডাইনিং টেবিল, আলমারি, হাঁস-মুরগি, হাঁড়ি-পাতিল, জামা-কাপড়সহ অসংখ্য মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১১টি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে।

ঘটনার পটভূমি অনুযায়ী, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাড়ির সীমানার এক হাত জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আক্তার হোসেন গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে ১১টি পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। প্রতিপক্ষ বাড়িতে গিয়ে দরজা-জানালা ভেঙে লুটপাট চালায়।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আসামীদের বাড়িঘরে লুটপাট ও ভাঙচুরের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট