1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

জলঢাকায় গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
জলঢাকায় গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর মতবিনিময়
জলঢাকায় গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জলঢাকা প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম. শরিফুল ইসলাম বাবু। তিনি বলেন, জলঢাকা উপজেলাকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ, আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে বিএনপির প্রার্থী অঙ্গীকারবদ্ধ। এ জন্য তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ। সেখানে থাকবে না মারামারি, হানাহানি কিংবা প্রতিহিংসার রাজনীতি। সকলের অংশগ্রহণে গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ ও উন্নত দেশ।”

নির্বাচনী সমন্বয়কারী বাবু আরও বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়। আমাদের প্রার্থী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও আধুনিক জলঢাকা উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম আলো, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রুহুল, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক মাহবুবুর রহমান মনি, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, সাংবাদিক রবিউল ইসলাম রাজ, ইনকিলাব প্রতিনিধি শরিফুল ইসলাম প্রিন্স, খোলা কাগজের প্রতিনিধি আবেদ আলী, কাঠালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট