1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লক্ষাধিক টাকার মাদক ও কসমেটিকস জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মাদক ও কসমেটিকস সামগ্রী জব্দের দৃশ্য।
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মাদক ও কসমেটিকস সামগ্রী জব্দের দৃশ্য।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রায় বারো লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতভর পৃথক অভিযানে এসব মালামাল আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি।

বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাটের কাতলমারী, শ্রীবরদীর রাজাপাহাড় ও নালিতাবাড়ীর রঙ্গনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১৬ বোতল ভারতীয় মদ, ৮৭ বোতল ফেন্সিডিল, জনসন বেবি শ্যাম্পু ১,৪২০ পিস, পন্ডস ফেসওয়াশ ১,৬৮০ পিস এবং নেভিয়া সফট ক্রিম ৯৬০ পিস জব্দ করা হয়।

আটককৃত মাদক ও কসমেটিকস সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১২ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট