1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

পঞ্চগড়ে শিক্ষার্থীর মুখে টুপি গুঁজে মারপিট, মামলার পর শিক্ষকের হু’ম’কি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে নাজেরা বিভাগের শিক্ষার্থীর মুখে টুপি গুঁজে মারপিট ও মামলার পর শিক্ষক হুমকি প্রদান—স্থানীয়দের মধ্যে ক্ষোভ
পঞ্চগড়ে নাজেরা বিভাগের শিক্ষার্থীর মুখে টুপি গুঁজে মারপিট ও মামলার পর শিক্ষক হুমকি প্রদান—স্থানীয়দের মধ্যে ক্ষোভ

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ে নাজেরা বিভাগের এক শিক্ষার্থীর মুখে টুপি গুঁজে বেধড়ক মারপিট করা হয়েছে। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে মামলা হওয়ার পর, বাদীর পরিবারকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন ওই শিক্ষক। মামলার পর বর্তমানে শিক্ষক পলাতক রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আজিজুল হক জানান, “তদন্ত চলছে। একই সঙ্গে আসামী আটক করার জন্য মোবাইল নম্বর ট্র্যাকিং করা হচ্ছে।”

ঘটনা ঘটে গত বুধবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের লিচুতলা এলাকার আত-তাক্বওয়া ওয়াস্সুন্নাহ হিফজ্ মাদ্রাসায়। পরে ২৫ সেপ্টেম্বর হাফেজ মুহাম্মদ আসাদুজ্জামান আসাদ সুমন (৪০) কে বিবাদী করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন কামাতপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে বেলাল হোসেন। হাফেজ আসাদ বোদা ময়দানদিঘী, গাইঘাটা এলাকার তছিরুল ইসলামের ছেলে এবং ইসলামবাগ লিচুতলা এলাকার আত-তাকওয়া ওয়াস্সুন্নাহ হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।

জানা যায়, বেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন নাসির (১৩) ওই মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী। জোহরের নামাজের পর ফরজ না পড়ায় শিক্ষক বেতের লাঠি দিয়ে তার মুখ, বুকে ও শরীরে বেধড়ক মারপিট করেন। প্রতিহত করার চেষ্টা করলে, ক্ষিপ্ত হয়ে আবারও মুখে টুপি ঢুকিয়ে বেধড়ক মারধর করার চেষ্টা করেন। এতে ছাত্রের মুখের তালু কয়েক স্থানে ছেঁড়ে যায়। শিক্ষকের সঙ্গে অন্য কয়েকজন ছাত্র দুই হাত ধরে রাখলেও তিনি হঠাৎ ঘাড়, গলা ও কোমরের নিচে বেধড়ক মারধর করে ঘরে আটক রাখেন।

শেষে সন্ধ্যায় দরজা খোলা পেয়ে ছাত্র পিতার কাছে পালিয়ে যায় এবং হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও কয়েকবার তিনি মারপিটের শিকার হয়ে বাড়িতে ফিরে গেছেন।

মামলার বাদি বেলাল হোসেন বলেন, “মামলা করার পর আসামী মোবাইল ফোনে হুমকি দিয়ে বলেছে, ‘বেশি বাড়াবাড়ি করবেন না, আমার কিছু করতে পারবেন না।’ পুলিশ এখনও আসামি আটক করতে টালবাহানা করছে। বিচার কি আমরা পাব না?”

ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট