1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

জুলাই সনদ না থাকলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: এড. সাঈদী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়ন শাখার জামায়াত কর্মী সমাবেশে প্রধান অতিথি এড. নাজমুল হক সাঈদী বক্তব্য রাখছেন
দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়ন শাখার জামায়াত কর্মী সমাবেশে প্রধান অতিথি এড. নাজমুল হক সাঈদী বক্তব্য রাখছেন

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর-০১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এড. মুহাম্মদ নাজমুল হক সাঈদী জানিয়েছেন, জুলাই সনদ আইনী ভিত্তিতে থাকা প্রয়োজন। এ ছাড়া সনদ ছাড়া আগামী ফেব্রুয়ারিতে কোনো জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। শনিবার (২৭ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মী সমাবেশে এড. সাঈদী আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবি মেনে নির্বাচন আয়োজন করা উচিত। তিনি বলেন, “ভোট একটি পবিত্র বিষয়। পিআর পদ্ধতিতে নির্বাচন করলে ভোটের মূল্য রক্ষা হবে। ফ্যাসিবাদ নির্মূল করতে সমান লেবেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন করা জরুরি। নির্বাচনে কালো টাকার অপব্যবহার রোধ করা এবং সকল দল ও নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বাংলার জমিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক তৎপরতা বন্ধ করতে হবে।”

চর আমখাওয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল মজিদ আকন্দের সভাপতিত্বে এবং অধ্যাপক নূর উদ্দিন আহমেদের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর দেওয়ানগঞ্জ উপজেলা আমীর মো. মাহবুবুর রহমান তালুকদার, মাওলানা রেজাউল করিম, মো. আশরাফ হোসেন রাজু, মো. গোলাম মোস্তফা, মো. সাইফুল ইসলাম, মো. ফারুকুল ইসলাম, আব্দুল আজিজ আকন্দ, আব্দুর রাজ্জাক, আব্দুল বাতেন ও মো. শহিদুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট