1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ: ছেলের কুঠারাঘাতে গুরুতর আহত মা আইসিইউতে, ঘাতক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধে ছেলের কুঠারাঘাতে গুরুতর আহত মা, আইসিইউতে চিকিৎসাধীন।
ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধে ছেলের কুঠারাঘাতে গুরুতর আহত মা, আইসিইউতে চিকিৎসাধীন।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে খোরশেদ আলম (৫৫)-এর কুঠারাঘাতে গুরুতর আহত হয়েছেন তার মা ওমেছা বেওয়া (৮০)। তিনি উপজেলার ধানশাইল গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পারিবারিক জমি নিয়ে বিরোধের এক পর্যায়ে খোরশেদ তার মা ওমেছা বেওয়াকে ধারালো কুঠার দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। কিন্তু অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই মৃত্যুর সঙ্গে লড়ছেন।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে সোমবার রাতেই পুলিশ ঘাতক ছেলে খোরশেদকে আটক করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘাতক খোরশেদকে আটক করা হয়। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট