1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

পঞ্চগড়ে সহোদর ভাইদের বিরোধ: উত্তরা গ্রীণটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড চা কারখানা দখলের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে উত্তরা গ্রীণটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড চা কারখানায় সহোদর ভাইদের বিরোধ
পঞ্চগড়ে উত্তরা গ্রীণটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড চা কারখানায় আরিফ ও রাকিব হোসেনের বিরুদ্ধে দখলের অভিযোগ উঠেছে।

পঞ্চগড় প্রতিনিধি: মনজু হোসেন

পঞ্চগড়ে আরিফ ও রাকিব হোসেন নামে দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে উত্তরা গ্রীণটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড চা কারখানা দখলের অভিযোগ উঠেছে। কারখানাটি সদর উপজেলার কেচেরা পাড়া এলাকায় অবস্থিত। অভিযোগকারীরা হলেন রাণী চন্দ্র শীল ও আনছারুল ইসলাম। তারা গত মাসে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, তিন বছরের জন্য কারখানাটি লিজ নেয়া হয়। শীল ও ইসলাম কারখানা পরিচালনার জন্য অর্থ দিয়েছেন, কিন্তু রাকিব হোসেন ও তার বড় ভাই আরিফ হোসেন নিজেরাই কারখানা একচেটিয়া নিয়ন্ত্রণ করতে শুরু করেন। অভিযোগকারীদের মতে, আরিফ কারখানায় অবস্থান করে বিভিন্ন অনিয়ম চালাচ্ছেন, হিসাবের সাথে খামখেয়ালি করছেন এবং কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে বের করে দিচ্ছেন। এর ফলে অভিযোগকারীরা কার্যত কারখানায় প্রবেশ ও পরিচালনা করতে পারছেন না।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, কারখানার আয়-ব্যয়ের হিসাব নিয়মিত করা হচ্ছে না এবং ম্যানেজারদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে, কারখানা পরিচালনার দায়িত্বে থাকা রাকিব হোসেন অভিযোগকারীদের ফোনে সাড়া না দিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।

বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেনের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অভিযুক্ত আরিফ হোসেন অভিযোগের জবাবে বলেছেন, “যারা অভিযোগ করেছে তারা কারখানার শেয়ারহোল্ডার। তারা উৎপাদিত চাপাতা চার গাড়ি অকশন বাজারে পাঠানোর জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু টাকার হিসাব ঠিকমতো দেননি এবং নিয়মিত কারখানায় আসেননি। তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট