1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

টঙ্গীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে
টঙ্গীতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা
টঙ্গীতে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা

আশিকুর রহমান, গাজীপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকালে চেরাগআলী দত্তপাড়া এলাকায় আয়োজিত এই কর্মশালায় টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেলের সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাদাত হোসেন টিপুর সঞ্চালনায় প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও ওলামা দলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণের জন্য এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ৩১ দফা রূপরেখা সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মাঝে রূপরেখাটি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ের নেতাদের প্রস্তুত করা হয়েছে।

কর্মশালায় বক্তারা আরও বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি জাতীয় মুক্তির সনদ। গণমানুষের অধিকার পুনরুদ্ধারে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাঠপর্যায়ের নেতা-কর্মীদের প্রশিক্ষণ ও সচেতনতা জরুরি।

প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন, “৩১ দফা বাস্তবায়ন দেশের জন্য যুগান্তকারী। প্রত্যেককে দায়িত্বশীলভাবে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে। সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে কোনো আন্দোলন সফল হয় না। তাই মাঠপর্যায়ের নেতা-কর্মীদের প্রশিক্ষণ ও সচেতনতা আমাদের মূল লক্ষ্য।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট