1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পরিবারের সদস্যদের উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পরিবারের সদস্যদের উদ্ধার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেননি।

ঘটনা ঘটে বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মর্ডাণ রোডে অবস্থিত রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে। গুরুতর অবস্থায় দগ্ধ মেয়ে ঐর্দিকাকে ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন ভাড়াটে কুমোদ চন্দ্র নাথ (৪৩), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্য (৪)। কুমোদ চন্দ্র নাথ জানান, সন্ধ্যার দিকে পরিবার দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ ঘরের বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাইন উদ্দিন বলেন, “ঐর্দিকার শরীরের ২০%, তূর্যের ১০% ও স্বামী-স্ত্রীর ২% দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঐর্দিকাকে ঢাকায় পাঠানো হয়েছে।”

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আব্দুল মালেক জানান, দুপুরে রান্না শেষে লাইনের গ্যাস বন্ধ করার পর গ্যাস সুইচ থেকে ধীরে ধীরে লিকেজ হয়। পরে পূজার জন্য মোমবাতি জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। তিনি আরও জানান, “তদন্ত শেষে বিস্ফোরণের সঠিক কারণ জানা যাবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট