1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

মানবতার সেতুবন্ধন: বাঘার রথীন্দ্রনাথের উদ্যোগে শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতির মিলনমেলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে
বাঘার নারায়ণপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করছেন সরকারের যুগ্ম-সচিব রথীন্দ্রনাথ
বাঘার নারায়ণপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করছেন সরকারের যুগ্ম-সচিব রথীন্দ্রনাথ

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানবতার বার্তা ছড়িয়ে দিলেন সরকারের যুগ্ম-সচিব ও বাঘার কৃতি সন্তান শ্রী রথীন্দ্রনাথ। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজ গ্রাম নারায়ণপুরে তিনি প্রায় দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন এবং প্রীতিভোজের আয়োজন করেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে সম্প্রীতির উৎসবে মিলিত হন।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঢাকা থেকে নিজ গ্রামে ফিরেই তিনি স্থানীয় মানুষের সঙ্গে অকৃত্রিম ভালোবাসা ভাগ করে নেন। তাঁর এই মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতির উজ্জ্বল বার্তা ছড়িয়ে দিয়েছে।

অতিথিদের উদ্দেশে রথীন্দ্রনাথ বলেন,
“আমার জীবনের লক্ষ্য রাজনীতি নয়, মানুষের সেবা করা। আমার ধর্ম মানবতা। আমি আমার কর্মময় জীবন দিয়ে এলাকার মানুষকে সেবা করতে চাই। আমার কাছে দেশের সকল মানুষ সমান।”

স্থানীয়রা তাঁর উদ্যোগে আনন্দ প্রকাশ করে জানান, পদ-পদবী নয়, মানবসেবার মাধ্যমেই তিনি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

এবারও তিনি অংশ নেন নারায়ণপুর কেন্দ্রীয় দুর্গোৎসবে। পূজা কমিটির নেতারা জানান, গত ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসব শুরু হয়ে ২ অক্টোবর মহাদশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। তাঁদের মতে, দুর্গোৎসব শুধু ধর্মীয় আচার নয়, এটি এক মিলনমেলা—যা সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট