1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

সাবেক এমপির নির্মাণাধীন বাড়িতে সেনাবাহিনীর অভিযান, পঞ্চগড়ে ৩ জুয়াড়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে সাবেক এমপির বাড়িতে সেনাবাহিনীর অভিযান, তিন জুয়াড়ীর কারাদণ্ড
পঞ্চগড়ে সাবেক এমপির বাড়িতে সেনাবাহিনীর অভিযান, তিন জুয়াড়ীর কারাদণ্ড

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ে সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে তিন জুয়াড়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কয়েতপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী নগদ ৬ হাজার ৫২০ টাকা, ৩টি মোবাইল ফোন ও ৫ প্যাকেট খেলার তাস জব্দ করে। পরে আটক তিনজনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

আটক ব্যক্তিরা হলেন—
 পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে মনির হোসেন মনু (৫৪),
 মিঠাপুর এলাকার আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৪৫) এবং
 সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা গ্রামের মৃত মাহাবুর রহমানের ছেলে রুবেল ইসলাম (৪৯)।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক।

পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইসলাম তাদের মধ্যে দুজনকে ১৫ দিন এবং একজনকে ১০ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট