1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

চাটখিলে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
চাটখিল ইসলামী ব্যাংক শাখার সামনে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন — স্বচ্ছতা ও মেধাভিত্তিক নিয়োগে ঐক্যবদ্ধ গ্রাহকরা।
চাটখিল ইসলামী ব্যাংক শাখার সামনে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন — স্বচ্ছতা ও মেধাভিত্তিক নিয়োগে ঐক্যবদ্ধ গ্রাহকরা।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর চাটখিলে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের প্রভাব ও কথিত অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সোমবার (৬ অক্টোবর) সকালে চাটখিল কামিল মাদ্রাসা মার্কেট এলাকায় ইসলামী ব্যাংকের চাটখিল শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও সাধারণ নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনেরও বেশি পটিয়া উপজেলার বাসিন্দা। দেশের অন্যান্য ৬৩ জেলার মেধাবী প্রার্থীরা এ নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছেন বলেও দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, এসব নিয়োগপ্রাপ্তদের অনেকেই ব্যাংকিং সেবায় দক্ষ নন এবং স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলায় গ্রাহকরা পেশাদার সেবা পেতে সমস্যায় পড়ছেন। এতে ব্যাংকের সার্বিক সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

মানববন্ধনে ইসলামী ব্যাংক চাটখিল শাখার গ্রাহক শামসুল আলম, বোরহান উদ্দিন ও রবিউল ইসলাম বক্তব্য রাখেন। তারা অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল ও সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, “ইসলামী ব্যাংকের মূল নীতি ছিল ন্যায়, সততা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ—কিন্তু এস আলম গ্রুপ ব্যাংকটিকে নিজেদের নিয়ন্ত্রণে এনে সেই নীতি ভঙ্গ করেছে। এখন সময় এসেছে জনগণের ব্যাংককে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার।”

তারা সরকারের প্রতি আহ্বান জানান, ইসলামী ব্যাংকসহ দেশের সব ব্যাংকে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং একক গোষ্ঠীর প্রভাবমুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট