1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বকশীগঞ্জে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ ও প্রতিবাদ সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ ও প্রতিবাদ সভার দৃশ্য।
জামালপুরের বকশীগঞ্জে মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ ও প্রতিবাদ সভার দৃশ্য।

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বগারচর ইউনিয়নের উত্তর সারমারা খেয়াঘাট বাজার এলাকায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিথ্যা মামলায় হয়রানির শিকার কয়েকটি পরিবার এই কর্মসূচির আয়োজন করে।

প্রতিবাদ সভায় স্থানীয় ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন, আবুল হাসেম, খোরশেদ আলম ও মাসিদুল ইসলামসহ ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল বাসার তার সহযোগী আলমগীর হোসেন, আমিনুল ইসলাম ও সোনা মিয়াকে নিয়ে এলাকার নিরীহ মানুষের জমি দখলের ষড়যন্ত্র করছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই কল্পকাহিনী সাজিয়ে তারা সারমারা এলাকার নিরপরাধ মানুষের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছেন।

তারা আরও জানান, আবুল বাসার ও তার সহযোগীরা গায়েবী মামলা দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। মামলার ভয় ও হয়রানিতে ইতোমধ্যে কয়েকটি পরিবার আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এ সময় বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মিথ্যা মামলার দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি মামলাবাজ হিসেবে অভিযুক্ত আবুল বাসারকে গ্রেপ্তারেরও দাবি জানান স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট