1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

দেওয়ানগঞ্জের ডাংধরায় বিএনপির কর্মী ও নির্বাচনী আলোচনা সভা: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যের আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
দেওয়ানগঞ্জের ডাংধরায় বিএনপির কর্মী ও নির্বাচনী আলোচনা সভায় বক্তাদের বক্তব্যে ঐক্যের বার্তা।
দেওয়ানগঞ্জের ডাংধরায় বিএনপির কর্মী ও নির্বাচনী আলোচনা সভায় বক্তাদের বক্তব্যে ঐক্যের বার্তা।

মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী ও নির্বাচনী আলোচনা সভার আয়োজন করা হয়।

গত ৭ই অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভার সঞ্চালনা করেন ডাংধরা ইউনিয়ন যুবদলের সদস্য জাকিউল ইসলাম। সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাবের উদ্দিন দেওয়ানী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সারোয়ার-ই-আলম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, সহ-সভাপতি মহসিন উদ্দিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সহ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, ছাত্রদলের সভাপতি শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম ও বায়েজিদ হোসেন শাকিল, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নাল হক, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, ৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক মাস্টার ও আবু তালেব মন্ডলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। তারা নেতাকর্মীদের জনগণের মাঝে গিয়ে বিএনপির পক্ষে ভোট প্রার্থনা করার আহ্বান জানান এবং দলের সকল কার্যক্রমে সমন্বিতভাবে অংশগ্রহণের উপর জোর দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট