1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

নান্দাইলে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন: “আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিরা বক্তব্য রাখছেন।
নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিরা বক্তব্য রাখছেন।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
“আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
নুসরাত জাহান সাথীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান।

এ সময় বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি. এম. সেলিম রেজা, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার বিশ্বনাথ কুন্ডু, সাংবাদিক ফরিদ মিয়া এবং নারী সংগঠন “স্বপ্ন সারথি”-এর সদস্য সাবিনা, নিপু আক্তার, সুর্বর্ণা আক্তার ও হাসি আক্তার।

বক্তারা কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কন্যাশিশুরা সমাজের অমূল্য সম্পদ — তাদের বিকাশ ও সুরক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, “আজকের কন্যাশিশুরা আগামী দিনের নেতৃত্বের প্রতীক। তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, বিদ্যালয় ও সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কন্যাশিশুদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ ও সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট