1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

রাণীনগরের কামতা এস.এন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে উৎসবমুখর নির্বাচন সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরের কামতা এস.এন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের এক ঝলক।
নওগাঁর রাণীনগরের কামতা এস.এন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের এক ঝলক।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার কামতা সত্যেন্দ্রনাথ (এস.এন) উচ্চ বিদ্যালয়ে চারজন অভিভাবক সদস্য পদে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২৭২ জন ভোটারের মধ্যে ২১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফলে চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হন— এনামুল হক রানা, সোহেল রানা ও আলমগীর হোসেন। অপর দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে এনামুল হক বিজয়ী ঘোষণা করা হয়।

ভোটগ্রহণের সার্বিক দায়িত্বে ছিলেন রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. শফিউল আলম। তিনি সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোটার ও প্রার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ। নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট