1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হ/ত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার শ্রীবরদীতে ব্র্যাকের উদ্যোগে ৩২ কিশোরীকে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ ও সনদ প্রদান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস নিলেন ইউএনও বকশীগঞ্জে সাত দিনেও খোঁজ মেলেনি দুই ছাত্রীর, থানায় অভিযোগ মধুপুরে জমি নিয়ে বিরোধ: আতঙ্কে দিন কাটছে মালেকের দরিদ্র পরিবারের অপপ্রচার ও উসকানির প্রতিবাদে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল বাঘায় ব্র্যাকের উদ্যোগে ১৫ কিশোরীকে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির

পঞ্চগড়ে দুর্নীতিবিরোধী লংমার্চে হাজারো মোটরসাইকেল — এনসিপির সারজিস আলমের নেতৃত্বে জেলাজুড়ে প্রতিধ্বনি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:
চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌর শহরের সুগার মিল এলাকা থেকে এক হাজারেরও বেশি মোটরসাইকেল নিয়ে এই লংমার্চের উদ্বোধন করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

লংমার্চের উদ্বোধনী পর্বে সারজিস আলম নিজে একটি পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন এবং দুর্নীতি, সিন্ডিকেট, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে নানা স্লোগান দেন। “দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই”, “সিন্ডিকেট ভাঙো, জনগণ বাঁচাও”— এমন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

দীর্ঘ প্রায় ১৬৫ কিলোমিটার পথ অতিক্রম করে এই লংমার্চটি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী, চাকলাহাট, হাড়িভাসা, হাফিজাবাদ, অমরখানা, সাতমেরা, তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, বুড়াবুড়ি, শালবাহান, তেঁতুলিয়া ও তিরনইহাট ইউনিয়ন পেরিয়ে বাংলাবান্ধা ইউনিয়নে গিয়ে শেষ হবে।

এ লংমার্চে জেলার পাঁচ উপজেলার এনসিপি নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দুর্নীতিবিরোধী নানা স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড। কর্মসূচির পথে জনসমাগমে রূপ নেয় এ লংমার্চ, যা এলাকায় ব্যাপক উৎসাহ ও আলোচনার সৃষ্টি করেছে।

লংমার্চ চলাকালে তেঁতুলিয়া চৌরাস্তায় প্রথম পথসভা এবং বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হবে। উভয় পথসভায় বক্তব্য দেবেন মুখ্য সংগঠক সারজিস আলম।

দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে বাংলাবান্ধা থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে অনুষ্ঠিত সমাপনী সভায়। সেখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বক্তব্য দেবেন সারজিস আলম।

এনসিপির এই দুর্নীতিবিরোধী লংমার্চকে কেন্দ্র করে জেলার সর্বত্রই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। অনেকেই একে “জনগণের আন্দোলনের নতুন ধারা” হিসেবে অভিহিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট