1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষককে লাঠিপেটার প্রতিবাদে জয়পুরহাটে মহাসড়কে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন
ঢাকায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কে মানববন্ধনে অংশ নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষককে লাঠিপেটার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে মহাসড়কে মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কালাই বাসস্ট্যান্ড চত্বরে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট-এর ব্যানারে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একত্রিত হয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। তাঁরা অভিযোগ করেন, “ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষককে লাঠিপেটা করা হয়েছে—এটি ন্যক্কারজনক। শিক্ষা ও শিক্ষককে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

তাঁরা দ্রুত এমপিওভুক্ত শিক্ষকদের দাবিনামা বাস্তবায়ন ও দায়ীদের শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মতিয়ার রহমান, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শামীম রেজা, কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল করিম প্রমুখ।

সহকারী অধ্যাপক মাওলানা সেলিম রেজা বলেন,

“যারা ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ওপর লাঠিচার্জ করেছে, তারাও কোনো একসময় শিক্ষকের কাছেই শিক্ষা নিয়েছে। এখন মনে হচ্ছে আমাদেরই ছাত্ররাই আজ আমাদের ওপর নির্যাতন করছে। আমরা এ ঘটনার বিচার ও এমপিওভুক্ত শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়নের প্রজ্ঞাপন চাই।”

পরে শিক্ষকরা মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট