1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

বাকেরগঞ্জে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কু*পি*য়ে জখম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে আহত স্বেচ্ছাসেবক দল নেতা সরোয়ার সরদারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহিন হাওলাদার /বরিশাল প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি সরোয়ার সরদার (৩৩), নিয়ামতি ইউনিয়নের রূপারজোর গ্রামের সোবাহান সরদারের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রত্যাশী। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ মার্চ মহেশপুর এলাকার শহিদ হাওলাদারের ছেলে ইসমাঈল (২০) মুরগি চুরির সময় স্থানীয় জনতার হাতে আটক হয়। সে সময় সরোয়ারসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা ইসমাঈলের স্বীকারোক্তির ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেন।

এর জেরে ইসমাঈল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে সরোয়ারের বিরুদ্ধে একাধিক ভুয়া আইডি থেকে ফেসবুকে অপপ্রচার চালাতে থাকে। বুধবার সন্ধ্যায় সরোয়ার বিষয়টি জানতে চাইলে ছালাম মোল্লার ছেলে মেহেদী, শহিদ হাওলাদারের ছেলে ইসমাঈল ও তুহিনসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়।

হামলাকারীদের মধ্যে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাম মোল্লার ছেলে মেহেদী রামদা দিয়ে সরোয়ারের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “নিয়ামতি ইউনিয়নে সরোয়ার নামের এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় সরোয়ারের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট