1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাঘায় কীটনাশক সেবনে যুবকের মর্মান্তিক আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘা উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট (এক ধরনের কীটনাশক) সেবন করে হামিদুল ইসলাম (৩৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পুন্ডলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হামিদুল ইসলাম একই গ্রামের মহররম আলীর (৬৩) ছেলে।

স্থানীয়রা জানান, সকালে প্রতিবেশী ইয়াকুব আলী (৫৬) মাঠে গিয়ে দেখেন হামিদুল বুকে হাত দিয়ে মাটিতে বসে আছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলে হামিদুল জানান, তিনি গ্যাস ট্যাবলেট খেয়েছেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে আসেন এবং দ্রুত বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলে, পথিমধ্যে সাহেববাজার এলাকায় পৌঁছালে সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে হামিদুলের মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে অভিমান থেকে হামিদুল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, “অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট