1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নান্দাইলে গাংগাইল ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের নামে চাঁদাবাজির মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে
নান্দাইল মডেল থানায় গাংগাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নয়নের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
প্রতীকী ছবি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান নয়নসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় চাঁদাবাজি ও অন্যান্য ধারায় একটি নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে।

অরন্যপাশা গ্রামের হাজী মৃত মমতাজ উদ্দিন ভূইঁয়ার পুত্র মোঃ আহসান হাবীব ওরফে সবুজ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, বাদীর অরন্যপাশা এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে ২ একর ৫০ শতাংশ জমিতে একটি ইটভাটা পরিচালনা করার জন্য জনৈক আবদুল জলিলের নিকট ভাড়া প্রদান করা হয়েছিল। ভাড়ার মেয়াদ শেষ হলে বাদী নিজেই ইটভাটা ক্রয় করে ব্যবসা চালানোর সিদ্ধান্ত নেন।

গত ১৮ মে ২০২৪ তারিখে চেয়ারম্যান আসাদুজ্জামান নয়ন বাদীর কাছে ইটভাটা পরিচালনার জন্য ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নয়নের নেতৃত্বে কামরুজ্জামান কামরুল, মনিরুজ্জামান বিজয়, আনিছুজ্জামান চন্দন, আশরাফুজ্জামান অরন্য, পারভেজ সরকার, শামসুল হকসহ ১৫-২০ জন ধারালো রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে ইটভাটায় প্রবেশ করে হামলা চালায়।

হামলাকারীরা আলাল উদ্দিন ভূইঁয়া ও এশার উদ্দিন ভূইঁয়াকে পিটিয়ে আহত করে এবং ইটভাটার মালামাল লুট করে নিয়ে যায়। এতে আনুমানিক ১ কোটি ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। এছাড়া ১৫ লাখ ১৭ হাজার ইট, ৭ লাখ টাকার মাটি ও অন্যান্য মালামালসহ মোট ২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ লুটের অভিযোগ করা হয়েছে।

বাদী অভিযোগ করেন, চেয়ারম্যান আসাদুজ্জামান নয়ন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় প্রথমে নান্দাইল থানা মামলা গ্রহণ করেনি। পরে গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাদী পুনরায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা রেকর্ড করে।

মামলা নং—১০ (১০১/২০২৫), ধারা—১৪৩/৪৪৭/৩২৩/৩৭৯/৩৮৫/৩০৭/৫০৬/১১৪/৩৪ দণ্ডবিধি।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) শাহ মুজাহিদুল ইসলামকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট