1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শেরপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম খান আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান শ্রীপুরে পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু রাণীনগরে লটারির মাধ্যমে এলসিএস নারী শ্রমিক বাছাই সম্পন্ন চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুপুর পৌরবাসীর দুর্ভোগ লাঘবে নিরলস কাজ করে যাচ্ছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব গাজীপুরে পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামি সম্রাট গ্রেপ্তার টঙ্গীতে পাওনা আদায় ও অপপ্রচার বন্ধের দাবিতে শ্রমিক-ঠিকাদারদের অবস্থান সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চায় ওয়ার্ল্ড ভিশন

রাণীনগরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে
রাণীনগর বাজারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলু
নওগাঁর রাণীনগরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু ৩১ দফার লিফলেট বিতরণকালে নেতাকর্মীদের সঙ্গে।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার রাণীনগর বাজারে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন বুলু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন বুলু নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, সহ-সভাপতি একেএম জাকির হোসেনরোকুনুজ্জামান খান রুকু, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য কাজী রবিউল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মতিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামিমা খাতুন, এবং রাণীনগর শের-এ বাংলা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট