1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ঝিনাইগাতীতে জমি ও টাকা-পয়সা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল এক নারীর — আহত ৬, আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে জমি ও টাকার বিরোধে সংঘর্ষের পর নিহত নারীর বাড়িতে শোকাহত স্বজনরা
ঝিনাইগাতীর কালীবাড়ী বানিয়াপাড়ায় জমি ও টাকার বিরোধে সংঘর্ষে নিহত মরিচফুল বেগমের বাড়িতে শোকের মাতম—ছবি: প্রতিনিধি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে জমি ও টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মরিচফুল বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন নারী-পুরুষ। পুলিশ ঘটনাস্থল থেকে আকলিমা বেগম নামে এক নারীকে আটক করেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কালীবাড়ী বানিয়াপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মরিচফুল বেগম ওই এলাকার মৃত হাসেম মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মরিচফুল বেগমের পরিবারের সঙ্গে একই এলাকার জয়নাল, ফরিদ ও বাবুল সরকার গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও টাকাপয়সা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার সকালে ফরিদ ও কালামের নেতৃত্বে প্রতিপক্ষরা মরিচফুলের পরিবারের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মরিচফুল বেগম।

এ সময় জসমত আলী (৩৫), শুক্কুর আলী (২০), সোহাগ মিয়া (১৬), সুজন (১৮), হুজুরা বেগম (৩০) ও লাল মিয়া (৪০) আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান,

“ঘটনার সঙ্গে জড়িত আকলিমা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

নিহত মরিচফুল বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট