1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

জগদল উচ্চ বিদ্যালয়ের তথ্য গোপনের অভিযোগ, তথ্য অধিকার আইনের আবেদনেও সাড়া দিচ্ছেন না প্রধান শিক্ষক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে
পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় ভবন ও প্রধান শিক্ষকের কার্যালয়ের দৃশ্য
পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। স্থানীয় সাংবাদিক তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য পাননি।

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:
পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। তথ্য অধিকার আইনে আবেদন করার পরও তিনি নির্ধারিত তথ্য সরবরাহ করছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয় এক সংবাদকর্মী।

জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে নিয়োগসহ প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন, দোকান ভাড়া, ব্যাংক হিসাব ও জামানত সংক্রান্ত তথ্য জানতে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফরমে আবেদন করেন এক সংবাদকর্মী। কিন্তু প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো তথ্য দেওয়া হয়নি।

বুধবার (২২ অক্টোবর) প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান ওই সংবাদকর্মীকে জানান,

“প্রতিষ্ঠানের সভাপতি তথ্য দিতে নিষেধ করেছেন।”

তবে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুল আলিম বলেন,

“তথ্য না দেওয়ার বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার কোনো কথা হয়নি। নিয়ম অনুযায়ী আবেদন করলে অবশ্যই তথ্য দিতে হবে।”

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক সাইদুরজ্জামান রেজা বলেন,

“শিক্ষক-কর্মচারীরা জনগণের করের টাকায় বেতন পান। তাই তাদের তথ্য গোপনের অধিকার নেই। সাংবাদিক বা সাধারণ নাগরিক—যে কেউ তথ্য চাইতে পারেন, আর সেটি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।”

ভুক্তভোগী সাংবাদিক মনজু হোসেন বলেন,

“বিদ্যালয়ের আয়-ব্যয়ের খতিয়ান, দোকানের জামানত ও ব্যাংক হিসাবসহ কিছু নথি চেয়ে আবেদন করেছি। কিন্তু প্রধান শিক্ষক নানা অজুহাতে তথ্য না দিয়ে হয়রানি করছেন।”

স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট