1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

মাদারগঞ্জে মাসুদ হত্যা মামলায় নির্দোষ রুবেল ও প্রবাসী ফরিদুলের অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে
মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মাসুদ হত্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলনে প্রবাসী ফরিদুল ইসলাম
মাদারগঞ্জে মাসুদ হত্যা মামলা থেকে নির্দোষ রুবেল ও প্রবাসী ফরিদুল ইসলামের অব্যাহতির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন

ফিরোজ শাহ, জামালপুর:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আলোচিত মাসুদ হত্যা মামলায় নির্দোষ রুবেল প্রামাণিক ও প্রবাসী ফরিদুল ইসলামের ন্যায়বিচার এবং মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগী প্রবাসী ফরিদুল ইসলামের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদুল ইসলাম। তিনি বলেন,

“গত ১২ জুলাই রাতে দুর্বৃত্তরা আমার ভাতিজা মাসুদকে নির্মমভাবে হত্যা করে এবং আমার ছোট ভাই রুবেল প্রামাণিককে হত্যার চেষ্টা চালায়। ঘটনার সময় আমি সৌদি আরব থেকে দেশে ফিরে ছোট বোনের শ্বশুরবাড়িতে অবস্থান করছিলাম। তবুও আমাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে তিন মাস আট দিন জেলহাজতে রাখা হয়।”

তিনি আরও জানান, পুলিশের তদন্তে তার কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় চার্জশিটে তাকে নির্দোষ হিসেবে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

ফরিদুল ইসলামের অভিযোগ, প্রকৃত আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার না করে উল্টো নির্দোষদের ফাঁসানোর চেষ্টা করছে। তিনি বলেন,

“আমি এই মামলার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং আহত রুবেল প্রামাণিকের জামিন ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।”

এছাড়া তিনি অভিযোগ করেন, গত ২২ অক্টোবর রাতে তার বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে দায়ের করা লিখিত অভিযোগটি আমলে নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে ফরিদুল ইসলামের মা ফুলেজা বেগম ও খালা খাদিজা বেগমও বক্তব্য রাখেন। তারা নির্দোষ রুবেল প্রামাণিক ও প্রবাসী ফরিদুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান।

স্থানীয় সচেতন মহল মামলার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট