1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

“বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের বার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা
গণঅধিকার পরিষদের বার্ষিকীতে বকশীগঞ্জ শহরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) থেকে:

জামালপুরের বকশীগঞ্জে “জনতার অধিকার, আমাদের অঙ্গিকার” শ্লোগান নিয়ে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে দলের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক এবং জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে বকশীগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ে সমাপ্ত হয়।

উপজেলা শাখার সদস্য সচিব আমীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোনাহার হোসেন ও মোশারফ হোসেন, যুগ্ম সদস্য সচিব আতিকুজ্জামান দীপ্ত, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রার শেষে বকশীগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমনকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। এছাড়া জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র রক্ষায় দলের নেতা-কর্মীরা অটল সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট