1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চক্রান্ত ভেদ করে তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে: গাজীপুরে হাসান উদ্দিন সরকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে
গাজীপুরে বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার
গাজীপুরে ৪৯নং ওয়ার্ড বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার — ছবি: প্রতিনিধি:

আশিকুর রহমান, গাজীপুর:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গাজীপুর-৬ আসনের টঙ্গী পূর্ব থানা ৪৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে টঙ্গীর জাগরণী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা হয়। সভাপতিত্ব করেন ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল চৌধুরী এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল চৌধুরী।

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।

বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন,

“ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে দেশি-বিদেশি নানা চক্রান্ত চলছে—যাতে তারেক রহমান ক্ষমতায় না আসতে পারেন, সেটিই তাদের মূল লক্ষ্য। ফ্যাসিস্ট হাসিনা জনগণের সম্পদ লুট করে ব্যাংক খালি করেছে এবং ভারতে পালিয়েছে। তার নিজের স্বীকারোক্তিতেই দেখা গেছে, ঘরের পিয়নের সম্পদই ৪০০ কোটি টাকা! তাহলে তার নিজের সম্পদ কত হতে পারে তা ভাবার বিষয়।”

তিনি আরও বলেন,

“যেসব আওয়ামী লীগার হত্যাকাণ্ড, লুটপাট বা নির্যাতনের সঙ্গে জড়িত নয়—তাদের আমরা শ্রদ্ধা করি, তারা চাইলে আমাদের সঙ্গে কাজ করতে পারেন। তবে লুটেরা, মাদকসন্ত্রাসী ও চাঁদাবাজদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই।”

দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে তিনি জানান,

“বিএনপির কেউ অন্যায় করলে রেহাই পাবে না। ইতোমধ্যে অভিযোগের ভিত্তিতে সাত হাজারেরও বেশি নেতা-কর্মী বহিষ্কৃত হয়েছে। সবাইকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।”

মনোনয়ন প্রসঙ্গে হাসান উদ্দিন সরকার বলেন,

“দল যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করব। জয়ী হয়ে জনগণের পাশে থাকব, তাদের সমস্যা সমাধান করব। আপনারা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন।”

তিনি আরও বলেন,

“বিএনপি ঘোষিত ৩১ দফা কেবল একটি দলের ইশতেহার নয়, এটি রাষ্ট্র মেরামতের রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে আমরা একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনগণের রাষ্ট্র গড়তে চাই। বর্তমান সংকট নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই কর্মসূচি সময়ের দাবি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।

এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ বাবর আলী, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান, মহানগর যুবদল আহ্বায়ক সাজেদুল ইসলাম, ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাষ্টার, যুবদল নেতা শেখ মোঃ সুমন, শাহনূর ইসলাম রনি, স্বেচ্ছাসেবক দলের মোঃ রাতুল ভূঁইয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট