1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
বকশীগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের এক কাতারে আনা ও দলের কর্মীর সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. শামসুজ্জামান মেহেদী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-দপ্তর সম্পাদক একে.এম. আকরামুজ্জামান টুকন।

উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সাজিদ হাসান বাবু, যুবদলের কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক আশরাফ ফারুক হিরা, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম পুলক ও মোতালেব সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান আয়োজকরা।

প্রধান অতিথি ড. শামসুজ্জামান মেহেদী বলেন—

“গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানা বাধা দিয়েছে। এখন আমাদের সুযোগ এসেছে দলের কাঠামো নতুন করে শক্তিশালী করার। এজন্য ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে বিএনপির পতাকাতলে আনতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট