1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রামগতিতে যুবদল নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার করেছে উপজেলা যুবদল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
রামগতি থানায় ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা জসিম উদ্দিনকে পুলিশ আটক করেছে
রামগতি উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা জসিম উদ্দিনকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর থানায় নেওয়া হয়

হাবিবুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগতিতে মো. জসিম উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার করেছে উপজেলা যুবদল।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রামগতি উপজেলা যুবদলের আহবায়ক শিবলী নোমান ও সদস্য সচিব শাহ মো. শিব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন চরবাদাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামের মৃত মো. তাহের মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে রামগতি থানার পুলিশ তাকে ১০৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজিগঞ্জ এলাকার বেড়িবাঁধের ওপর থেকে অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামগতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা যুবদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জসিম উদ্দিনকে যুবদলের চরবাদাম ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ও প্রাথমিক সদস্য পদসহ দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, “গ্রেপ্তারকৃত জসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট