
বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় আয়োজিত হয় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
র্যালিটি বাকেরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। এতে অংশ নেন স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালি শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান সালাম এবং দৈনিক বাংলাদেশ বানীর উপজেলা প্রতিনিধি বেল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি গোলাম মোস্তফা
সহ-সভাপতি জাকির জোমাদ্দার
সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল হাসান মুসা, নির্বাহী সদস্য অধ্যাপক লুতফর রহমান, সাংবাদিক বাদশা ফয়সাল সবুজ, মাই টিভি প্রতিনিধি মিজানুর রহমান, মোহনা টিভি প্রতিনিধি শাখাওয়াত হোসেন, এশিয়ান টিভি জহিরুল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক সকালের সময় মাইনুল ইসলাম, দৈনিক ডেসটিনি বেল্লাল হোসেন, স্বাধীন দিগন্ত মেহেদী হাসান, দৈনিক আজকের বরিশাল রাজিব হোসেন, দৈনিক দক্ষিণের কাগজ জাকির হোসেন, দক্ষিণবঙ্গ পত্রিকার কামরুল ইসলাম টিপু সহ আরও অনেকে।
বক্তারা বলেন, দৈনিক বাংলাদেশ বানী স্থানীয় সংবাদ পরিবেশনায় পেশাদারিত্ব ও মানের দিক থেকে শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যম হিসেবে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, পত্রিকাটি ভবিষ্যতে জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজ পরিবর্তনের হাতিয়ার, এবং বাংলাদেশ বানী সেই ভূমিকা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে পালন করছে। অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির ক্রমবর্ধমান সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উৎসবমুখর পরিবেশে শেষ হওয়া এই আয়োজনটি বাকেরগঞ্জের সাংবাদিক মহলে এক অনুপ্রেরণাদায়ক মিলনমেলায় পরিণত হয়।