1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পীরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে ইউএনও রকিবুল হাসান বক্তব্য রাখছেন।

মোঃ মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৯২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহারঞ্জন রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৪৯২০ জন কৃষককে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চীনা বাদামসহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন,

“শুধু সরকারি প্রণোদনা নিলেই হবে না, সঠিকভাবে চাষ করতে হবে। পীরগঞ্জের মাটি উর্বর—এখানে সব ধরনের ফসল চাষ করা সম্ভব। কৃষকেরা যদি পরিশ্রম করেন, তাহলে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট