1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নিবন্ধন ও প্রতীক পাওয়ায় বকশীগঞ্জে এনসিপির আনন্দ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে এনসিপির আনন্দ মিছিলে শাপলা কলি প্রতীক প্রদর্শন ও নেতা-কর্মীদের অংশগ্রহণ
নিবন্ধন ও শাপলা কলি প্রতীক পাওয়ায় বকশীগঞ্জে এনসিপির আনন্দ মিছিল। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনন্দ মিছিল করেছে। শাপলা কলি প্রতীক ও দলীয় নিবন্ধন পাওয়ায় বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার (৫ নভেম্বর) রাতে পৌর শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলের পর সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর আমিন শুভ, বকশীগঞ্জ উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্ম সমন্বয়কারী এমদাদুল হক মিলন, যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান রাজু, পৌর কমিটির যুগ্ম সমন্বয়কারী এডি মোস্তাক আহমেদ, ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু, সদর ইউনিয়নের নেতা সালাউদ্দিন প্রাইস, এনসিপি নেতা সুলতানুস সালেহীন সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, “আমরা নিবন্ধন পেয়েছি, তাই নাহিদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে তরুণ ও দেশপ্রেমিকদের ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। ভোটারদের সজাগ থাকতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট