1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

দলীয় মনোনয়ন না পেলেও হেলিকপ্টারে গণসংযোগে বিএনপি নেতা সাদিকুর রহমান শুভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
হেলিকপ্টার থেকে নামছেন বিএনপি নেতা সাদিকুর রহমান শুভ, পাশে নেতাকর্মীদের ভিড়
হেলিকপ্টারে করে মেলান্দহে পৌঁছান বিএনপি নেতা সাদিকুর রহমান শুভ, ফুলেল শুভেচ্ছায় বরণ নেতাকর্মীদের।
জামালপুর প্রতিনিধি: জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও হেলিকপ্টারে করে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।এসময় তিনি বলেছেন,’শেষ পর্যন্ত ধানের শীষের সঙ্গে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন এবং দল তাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন বলে তিনি প্রত্যাশা করেন। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এসময় হাজারো নেতাকর্মী ও সমর্থক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। গণসংযোগ অনুষ্ঠানে সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন,’৩১ দফা দাবি নিয়ে মেলান্দহ-মাদারগঞ্জের সর্বত্র গণসংযোগ করেছি। বিভিন্ন স্থানে বাধা ও হামলার মুখেও আমরা পিছপা হইনি। শেষ পর্যন্ত ধানের শীষের পক্ষেই আমরা কাজ করব।’ তিনি আরও বলেন,’গোয়েন্দা সংস্থা ও সাংগঠনিক নেতাদের অনুরোধ করছি, জনগণ কাকে চান তা সঠিকভাবে জানিয়ে দিন। আমি বিশ্বাস করি,শেষ পর্যন্ত দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে।’ বিএনপির এই মনোনয়ন প্রত্যাশী বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট