1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে টঙ্গীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিতে জনসমাগম।

আশিকুর রহমান, গাজীপুর:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পুবাইল আংশিক) আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদারের নেতৃত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

টঙ্গীর পূর্ব-পশ্চিম, গাছা ও পুবাইল এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে হোসেন মার্কেট এলাকায় বিশাল জনসমাবেশে পরিণত হয়।
পরে র‍্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী সৈলারগাতি হকের মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন,

“৭ নভেম্বর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দিন। এই চেতনাকে ধারণ করেই আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন,

“গাজীপুর-৬ আসনে আমি দীর্ঘদিন ধরে দলের নির্দেশিত সকল কর্মসূচি পালন করেছি, জেল-জুলুম সহ্য করেছি, কিন্তু দলের ভাবমূর্তিতে কখনো কলঙ্ক লাগাইনি।
দল যদি ত্যাগীদের মূল্যায়ন করে, তবে আমার নাম আলোচনায় আসবে। তবুও দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই কাজ করব এবং জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব, ইনশাআল্লাহ।”

তিনি এলাকার জনগণকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সাবেক দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, মনিরুল আলম চৌধুরী, সফিউদ্দিন সফি,
সাবেক সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং স্থানীয় নেতৃবৃন্দ নুরুজ্জামান সোহেল, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আরিফুল হক প্রধান সুবেল, তুসার খান, আবু বক্কর সিদ্দিক, আলমগীর হোসেন দিপু প্রমুখ।

র‍্যালি ও সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতিদল ও মৎস্যজীবী দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে জনগণের ঐক্য সুসংহত ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট