1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

চাটখিলে পুলিশ অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
চাটখিল থানার পুলিশের অভিযানে উদ্ধার করা গাঁজা ও সিএনজি অটোরিকশা, পাশে দুই গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী।
চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজা ও সিএনজি অটোরিকশাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিলে থানার পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় চাটখিল থানার পুলিশ হালিমাদীঘির পাড়স্থ পিজি স্কুলের সামনে চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়,
অভিযান চলাকালে নোয়াখালী-থ ১১-৭৪৪৩ নম্বর সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে সিএনজির পিছনের অংশ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মীর আলীপুর হাজী বাড়ির মো. হেলাল উদ্দিনের ছেলে মিজান উদ্দিন (৩৫) এবং একই গ্রামের বাঁশতলা বাড়ির মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. হাছান (৩২)।

এসআই নয়ন কান্তি দাশ জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গাঁজা ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১/৩৮ ধারায় মামলা (নং-০৮, তাং-১২/১১/২৫ইং) রুজু করা হয়েছে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক নির্মূলে চাটখিল থানা পুলিশ কঠোর অবস্থানে আছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট